চাটমোহরের বোঁথর চড়কপূজা ও মেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৭৮ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার বোঁথর গ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শনিবার বোঁথর মহাদেব মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
বোঁথর মহাদেব মন্দির কমিটির সভাপতি বীরেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির । এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সম্পাদক এস এম মাসুদ রানা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী,মহাদেব মন্দিরের সাধারণ সম্পাদক কিংকর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত আগামী ১৩ এপ্রিল থেকে তিন দিনব্যাপী চাটমোহর উপজেলার বোঁথর গ্রামে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হবে।











