চাটমোহরে অসহনীয় লোডশেডিংয়ে চরম দূর্ভোগে মানুষ
- আপডেট সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১৪ বার পঠিত

পাবনার চাটমোহরে বৈশাখের প্রচন্ড দাবদাহের মধ্যেও বিদ্যুতের বারবার অসহনীয় লোডশেডিং হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকেরা। সেচ মৌসুম চলায় সেচকার্যও ব্যাহত হচ্ছে। এই সমিতির আওতাধিন চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর,আটঘরিয়াসহ বিভিন্ন উপজেলাতে এখন ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুতের ভেল্কিবাজিতে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংয়ের সাথে বেড়েছে মশার উপদ্রব। সেচকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে বোরো জমিতে পানি সেচ দিতে হিমশিম খাচ্ছে কৃষক। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের মাত্রা ক্রমেই বাড়ছে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ বলছে,বৈশি^ক জ¦ালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় মাঝে মধ্যে লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিং কালীন প্রতিবার ১ ঘন্টা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এজন্য সমিতির পক্ষ থেকে গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলা হয়েছে।











