চাটমোহরে কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিশাল নির্বাচনী গণমিছিল
- আপডেট সময় : ০৬:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩০৯ বার পঠিত

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিশাল নির্বাচনী আনন্দ শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ আগষ্ট) বিকেলে পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা থেকে গণমিছিলটি বের হয়।িএরআগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বাসস্ট্যান্ডের গোল চত্তরে এসে মিলিত হন। হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি ছাদ খোলা জিপে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নারী-পুরুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশাল এই আনন্দ শোভাযাত্রা ও গণমিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিল শুরুর আগে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, আপনারা যারা গত ১৭ বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তারা ধানের শীষে এসে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে আপনাদেরকে মূল্যায়িত করবো ইনশাল্লাহ। আর যারা দুঃশাসন সৃষ্টি করেছে তারা দেশের স্বৈরাচার অবস্থা কায়েম করেছে। এবং দেশের ফ্যাসিস্ট অবস্থা কায়েম করেছে। আমরা ধানের শীষকে বিজয় করার মধ্যে দিয়ে সেই সকল ফ্যাসিস্টদের বিচার এই চাটমোহরেই করবো ইনশাআল্লাহ।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসান জাফির তুহিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাই ভাইয়ের মত, ভাই-বোনের মত একসঙ্গে সকল কর্মসূচি পালন করার আহবান জানান। তিনি বলেন যারা বিভেদ পূর্ণ বক্তব্য দিচ্ছেন। আশা করি আপনাদের বিবেক বশীভূত হবে। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে আগামীতে ধানের শীষের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ পাবেন আশা করি।
এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সামছুর রহমান শামস,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,সাবেক চেয়ারম্যান স ম আতাউর রহমান তোতা,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,আবু হানিফ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ,উপজেলা যুবদলের কৃষকদলের আহবায়ক গোরজার হোসেন,ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস,পৌর আহবায়ক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।










