ব্রেকিং নিউজ :
চাটমোহরে গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেফতার
বড়াল প্রতিবেদক:
- আপডেট সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১২৫ বার পঠিত

পাবনার চাটমোহরে গাঁজাসহ শাজাহান আলী (৪৩) নামের এক মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফার নির্দেশে থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর স্কুলপাড়ায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া (১৫০ গ্রাম) গাঁজাসহ শাজাহান আলীকে গ্রেফতার করেন। শাজাহান মথুরাপুর স্কুলপাড়া গ্রামের আব্বাস শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার ওসি গোলাম মোস্তফা জানান,রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











