চাটমোহরে চার নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
- আপডেট সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১২৯ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাসানুল ইসলাম হীরা,চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তোহিদুল ইসলাম তাইজুল,চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয় এবং এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।












