ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে জুয়া আর জমজমাট মাদকদ্রব্যের ব্যবসা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৪৮ বার পঠিত
198

পাবনার চাটমোহরে চলছে মাদকদ্রব্যের জমজমাট ব্যাবসা আর জুয়া। পৌর সদরের বিভিন্ন মহল্লায় মাদক বিক্রেতাদের অপতৎপরতা পূর্বের যে কোন সময়ের চেয়ে বেড়েছে। এই পৌর সদরের ছোট শালিখা মহল্লায় ইয়াবা,ফেনসিডিল আর গাঁজা অনেকটা প্রকাশ্যেই বেচাকেনা চলছে। বেড়েছে মাদকসেবীর সংখ্যাও। এদিকে উপজেলার মথুরাপুর,হরিপুর,ছাইকোলা,গুনাইগাছা,ফৈলজানা,রেলবাজার,বেজপাড়া,জগতলা,মূলগ্রাম,দোলং,রামনগর ও বোঁথরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতারদের অপতৎপরতা বেড়েছে। প্রকাশ্যেই চলছে মাদক বিক্রি ও সেবন। এছাড়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী হিসেবে খ্যাত কুবিরদিয়ার গ্রামে চলছে মাদক ব্যবসার পাশাপাশি জমজমাট জুয়ার আসর। প্রকাশ্যে এখানে বিক্রি হচ্ছে হেরোইন,গাঁজা,ইয়াবা,ফেনসিডিলসহ নানা রকম মাদকদ্রব্য। একইসাথে রাত দিন চলছে জুয়ার আসর। একাধিক সূত্র জানায়,কুবিরদিয়ার গ্রামে আসাদুলের বাড়িতে রিমনের নেতৃত্বে রাতভর চলে জুয়ার আসর। বিভিন্ন এলাকা থেকে জুয়ারুরা আসে এই আসরে। সবমিলিয়ে চাটমোহরে এখন মাদকদ্রব্য বিক্রেতা আর সেবনকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা মাদকের আধিকত্যের বিষয়টি স্বীকার করে বলেছেন,মাদকের বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে বিশ^াসী। শীঘ্রই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। এজন্য তিনি সাংবাদিকসহ সচেতন ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

চাটমোহরে জুয়া আর জমজমাট মাদকদ্রব্যের ব্যবসা

আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬