ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৭ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২০৬ বার পঠিত
274

পাবনার চাটমোহরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৭ জন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে উপজেলার সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরায় রেকর্ডকৃত পরীক্ষা চলাকালীন সময়ের ফুটেজ পর্যালোচনা করে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুসা নাসের চৌধুরী তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন,সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মওলানা মোসলেম উদ্দিন,একই মাদ্রাসার শিক্ষক বায়েজিদ হোসেন,বুলবুলি খাতুন,আনোয়ারা খাতুন ও কামরুন্নাহার,নেংড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হাশেম ও পাকপাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল করিম।
সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব মওলানা আব্দুল ওয়াহহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান,পর্যায়ক্রমে সকল কেন্দ্রের ফুটেজ পর্যালোচনা করা হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
উল্লেখ্য,এই পরীক্ষা কেন্দ্রে ইতোপূর্বে একজন ভুয়া পরীক্ষা সনাক্ত হয়। কিন্তু তখনও কক্ষ পরিদর্শকের অবহেলায় ওই ভুয়া পরীক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়।

ট্যাগস :

চাটমোহরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৭ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি

আপডেট সময় : ০৪:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬