ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮৮ বার পঠিত
123

পুরোনো বছরের গ্লানি,জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুন আশার মধ্য দিয়ে আজ পথচলা শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দের। আজ পহেলা বৈশাখ। ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশের মতো পাবনার চাটমোহরেও উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
আধুনিক ও ডিজিটাল বাংলাদেশে হালখাতার সেই পুরোনো জৌলুস কমলেও বাঙালির আত্মপরিচয় ও সম্প্রীতির এই উৎসবে যুক্ত হয়েছে বর্ণিল মাত্রা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলনমেলায় শামিল করেছে,যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।
চাটমোহর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্ষবরণে নানা আয়োজন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড় ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। নেতৃত্ব দেন উপজেল নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারি,বাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা বর্ষবরণে ব্যতিক্রমী আয়োজন করে রংধনু যুব সংঘ। সামাজিক এই সংগঠণের কর্ণধার তৌহিদুল ইসলাম তাইজুল ও নাসির উদ্দিন শাহীনের নেতৃত্বে ছিল রকম রকম আয়োজন। সকাল ৮টায় বালুচর খেলার মাঠ বটতলায় ছিল পান্তা খাওয়া। এরপর বের হয় শোভাযাত্রা। ছিল খেলাধূলা। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে।
এছাড়া পহেলা বৈশাখে চাটমোহর সরকারি কলেজ,অরবিট্ল লিংক স্কুল,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়,ডাক্তার জয়েন উদ্দিন স্কুল,আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মির্জাপুর ডিগ্রী কলেজ,বড়াল বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখের প্রথম বৃহস্পতিবার থেকে চাটমোহর উপজেলার শাহপুর গ্রামে শুরু হবে শাহ চেতন (রহ.) এর মাসব্যাপী ওরশ ও বৈশাখী মেলা। বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই ওরশ ও মেলা হবে।
এছাড়া চাটমোহরের বোঁথর গ্রামে বড়াল নদের পাড়ে মহদেব মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা। তিন দিনব্যাপী মেলা শেষ হয় বুধবার।
চাটমোহর উপজেলার হান্ডিয়াল,ছাইকোলা,ফৈলজানা,মুলগ্রামসহ বিভিন্ন এলাকায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ,বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।

ট্যাগস :

চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

আপডেট সময় : ০৪:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬