ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে নির্যাতনে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর মৃত্যু,স্বামী গ্রেফতার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পঠিত
252

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিস্টান পল্লীর স্বামী ও শ^শুর বাড়ির লোকজনের নির্যাতনে অসুস্থ হয়ে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল)। নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী মনিষা মন্ডল (২৫)। সে ফৈলজানা খ্রিস্টান পল্লীর আলোচিত সুবল মন্ডলের পুত্রবধূ। গত বুধবার সকাল ১১টার দিকে নির্যাতনের শিকার মনিষা মন্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলের দিকে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূর পরিবার ও এলাকার লোকজন জানান,মনিষাকে তার স্বামী মাঝেমধ্যেই মারধর ও নানাভাবে নির্যাতন করতো। গত ২৭ মার্চ ঢাকা থেকে বাড়ি ্আসে তারা। এরপর মনিষাকে মারপিট করা হয়। মারপিটের কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে না নিয়ে বাড়িতেই রাখা হয়। বুধবার অবস্থার অবনতি হলে তাকে পাবনার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূ অন্তঃস্বত্ত্বা ছিলেন বলেন তার বাবা উপেন সরকার জানান। এ ঘটনার পর সবুজ মন্ডলকে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে বুধবার দিবাগত রাতে চাটমোহর থানায় নিহত গৃহবধূর পিতা উপেন মন্ডল নিহতের স্বামী সবুজ মন্ডল,শ^শুর সুবল মন্ডলসহ ৪ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান,লাশের ময়নাতন্ত হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী সবুজকে গ্রেফতার করা হয়েছ্। থানায় মামলা হয়েছে। নিহতের স্বামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে নির্যাতনে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর মৃত্যু,স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬