ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে বিনামূল্যে ক্ষুরারোগের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩৯৭ বার পঠিত
324

পাবনার চাটমোহরে বিনামূল্যে গরু ও মহিষের ক্ষুরারোগের ব্যাকসিন প্রদান শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ক্ষুরারোগের (এফএমডি) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। গত শনিবার কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি অফিসার ডা সেলিম হোসেন শেখ। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা ফয়সাল চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৯৩ হাজার গরু ও মহিষকে প্রথম পর্যায়ে বিনামূল্যে এ ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার দৈনিক আমাদের বড়ালকে জানান,এফএমডি একটি মারাত্মক ভাইরাল রোগ। এ রোগে বাছুর ও গাভীর মৃত্যু হার অনেক বেশি। তাই খামারিদের প্রতি আহ্বান তারা যেন তাদের গরু ও মহিষকে এ ভ্যাকসিন প্রদান করেন।

ট্যাগস :

চাটমোহরে বিনামূল্যে ক্ষুরারোগের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫