ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আসর শুরু

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৯৮ বার পঠিত
146

পাবনার চাটমোহরে শুরু হলো বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকিবিল্লাহ, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, অরবিটাল লিংক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এম এ মতিন, দিশা এনজিও’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক নুরে আলম মেহেদি সঞ্জু।

উদ্বোধনী খেলায় চাটমোহরের মুলগ্রাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৭-৬ গোলে নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।

বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও চাটমোহর সবুজ সংঘ আয়োজিত নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের আহবায়ক আলহাজ আব্দুস ছালাম সরকার জানান মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের এ আয়োজন। মাদকের করালগ্রাস থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে প্রয়োজন সব সচেতন নাগরিকের ঐকান্তিক প্রয়াস। তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছে।

দেশের স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, জাতীয়ভাবে আলোচিত চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার ভূমিহীনদের আন্দোলনের সফল কিংবদন্তি নেতা, আর্দশ শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, প্রয়াত কেএম আতাউর রহমান রানা মাস্টার এর স্মৃতি ধরে রাখার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

ট্যাগস :

চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আসর শুরু

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩