ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিস্কার আদায়

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৪২৬ বার পঠিত

Z

233

অব্যাহত তীব্র তাপদাহ,খরা আর অনাবৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। মানুষের পাশাপাশি প্রাণিকূলের জীবনও বিপন্ন। পুড়ছে ফসলের মাঠ। ঝরে পড়ছে আম ও লিচু। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। বৈশাখের এই সময়ে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মানুষের প্রাণ ওষ্ঠাগত। পানির জন্য হাহাকার। বৃষ্টির জন্য আকাশপাণে চাতক পাখির মতো তাকিয়ে মানুষ। এ অবস্থায় পাবনা,চাটমোহরে আদায় করা হয়েছে সালতুল ইসতিস্কার। আজ শনিবার (২৭ এপ্রিল) সালাতুল ইসতিস্কার অনুষ্ঠিত হয়েছে চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে সকাল ১১টায়। বাংলাদেশ ওলামা পরিষদ এই নামাজের আয়োজন করে। নামাজে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমবেত হন। কয়েক শত মানুষ এই সালাতে অংশ নেন এবং বৃষ্টিার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুনা ভিক্ষা করেন। নামাজে ইমামতি করেন মুফতি মওলানা মোঃ আব্দুল আহাদ। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। এছাড়া উপজেলার হান্ডিয়াল কলেজ মাঠে সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ইসতিস্কার নামাজ।

ট্যাগস :

চাটমোহরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিস্কার আদায়

আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪