চাটমোহরে ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩৪৩ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের মহেলা কামারবিলে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা। কলাগাছের ভেলা বাইচ দেখতে অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে বিলপাড়ে। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যার আগে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মহেলা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ভেলা বাইচ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৯টি দল অংশ নেয়। প্রথম স্থান অধিকার করে উপজেলার খতবাড়ী গ্রামের আঃ কুদ্দুস সরকারের দল। দ্বিতীয় স্থান অধিকার করে আলমনগর গ্রামের বেলাল হোসেনের দল এবং তৃতীয় স্থান অধিকার করে খতবাড়ী গ্রামের পলাশ হোসেনের দল। পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি,২৪ ইঞ্চি ও ১৪ ইঞ্চি মনিটর।
ইউপি সদস্য জহির রায়হান মঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন পাশর্^ডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,সাবেক ইউপি সদস্য আঃ কুদ্দুস সরকার ও সাবেক ইউপি সদস্য রবিউল করিম রবি। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন










