ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সিটি ডায়াগনস্টিক

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৩৩৭ বার পঠিত
100

জমকালোআয়োজনে পাবনার চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বালুচর খেলার মাঠে টুর্ণামেন্টের র‌্যাংকিং,নন র‌্যাকিং ও মিশ্র দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে র‌্যাংকিং গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। এই দলের ওয়াহিদুল ও শুভ ২-০ সেটে পরাজিত করে সোয়াদ ও ঝুমুরের দল টিম আর স্কয়ারকে।
অপরদিকে নন র‌্যাংকিংয়ে সিটি ডায়াগনস্টিকের অন্তর ও মোহন জুটি ২-১ সেটে পরাজিত করে সৌফিন ও তোহা জুটির কুষ্টিয়া ব্যাডমিন্টন একাডেমিকে। এছাড়া মিশ্র দ্বৈতে সোয়াদ-উর্মি জুটি ২-১ সেটে পরাজিত করে ঝুমুর-স্মৃতি জুটিকে।
চাটমোহর ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় জুনিয়র দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। এসময় ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ,চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,আঃ সালাম সরকার,পৌরসভার কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না,পৌর কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,আঃ বারী,তৌহিদুল ইসলাম তাইজুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে র‌্যাংকিং ৮টি,নন র‌্যাংকিং ৮টি দল অংশ নেয়। দেশের ব্যাডমিন্টন র‌্যাংকিং-এ সেরা খেলোয়াড়রা এ টুর্ণামেন্টে অংশ নেন। উপজেলা পর্যায়ে এ ধরনের টুর্ণামেন্ট এই প্রথম।

ট্যাগস :

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সিটি ডায়াগনস্টিক

আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪