চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন,কাল সন্ধ্যায় চূড়ান্ত খেলা
- আপডেট সময় : ০৯:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পঠিত

চাটমোহর স্পোর্টস একাডেমি আয়োজিত সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উ”চ বিদ্যালয় মাঠ বালুচরে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্টে। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,ডাঃ এম এ জলিল,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপ¯ি’ত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। টুর্ণামেন্টে দেশের ও দেশের বাইরের নন র্যাঙ্কিং ও র্যাঙ্কিং দলে সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। আগামীকাল রবিবার সন্ধ্যায় এই টুর্ণামেন্টের চূড়ান্ত খেলঅ অনুষ্ঠিত হবে। সার্বিক ব্যব¯’াপনায় আছেন চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল।















