ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৪৯২ বার পঠিত
128

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে বাল্যবিয়ের শিকার এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে। মৃত মাদ্রাসাছাত্রী ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও কাটাখালী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী মিম খাতুন (১৬)।
এলাকাবাসী জানান,এক সপ্তাহ আগে মিমকে বিয়ে দেওয়া হয় পাবনার গাছপাড়া এলাকায়। বিয়েতে মিমের সম্মতি ছিলনা। কিন্তু পিতা-মাতা তার অমতেই বিয়ে দেন। দু’দিন আগে বাপের বাড়ি আসে মিম। বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অগোচরে শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

ট্যাগস :

চাটমোহরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩