ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে লিজেন্ড ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৬৪ বার পঠিত
60

পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো লিজেন্ড ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা। গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকেলে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে ঈশ^রদী সোনালী অতীত ক্লাব ও চাটমোহর সোনীলী অতীত ক্লাব। প্রীতি এই ম্যাচে ঈশ^রদী সোনালী অতীত ক্লাব ৫-১ গোলে চাটমোহর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হাসনায়েন রাসেল। এসময় ভাঙ্গুড়া পৌরসভার মেয়র আজাদ খান,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতা ইবনুল হাসান শাকিল,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। আলেয়া ফাউন্ডেশনের সহায়তায় খেলার আয়োজন করেন চাটমোহরের প্রবীণ ফুটবলার আঃ বারী গুরু,হেলাল সরকার ও রবিউল করিম রবি।
প্রবীণ ফুটবলারদের ক্রীড়া নৈপূণ্য দেখতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে আশাতীত দর্শকের সমাগম ঘটে বালুচর খেলার মাঠে।

ট্যাগস :

চাটমোহরে লিজেন্ড ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪