চাটমোহরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১২৭ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির সাবেক চেয়ারপারসন,দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভাসা।
এরআগে উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদ চত্বরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিলচলন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। এছাড়া চাটমোহর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,অধ্যক্ষ আঃ রহিম কালু,এ এম জাকারিয়া,প্রভাষক সিরাজুল ইসলাম,ভিপি সেলিম রেজা,জাহাঙ্গীর আলম লিখন বিশ^াসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা মরহুমার রাজনৈতিক জীবন,গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।












