চাটমোহরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২০৫ বার পঠিত

সারাদেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। পাবনার চাটমোহরে এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে ৩১ হাজার ২৫২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলার ২৬৪টি ইপিআই টিকাদান কেন্দ্রে এবং হাসপাতালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। টিকাদান কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাশারুম মিস লুনা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইন সফল করতে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। যারা ইতোপূর্বে টিকা নিয়েছে,তারা ২৮ দিন পর বুস্টার ডোজ গ্রহণ করবে












