ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা করাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪১ বার পঠিত
207

পাবনার চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মোঃ আওয়াল হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আওয়াল চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়রে কাটাখালী গ্রামের মহর চাঁদের ছেলে। এ ব্যাপারে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের স্বপন কুমার বিশ^াসের ছেলে সমীর কুমার বিশ^াস থানায় একটি মামলা করেছেন।
অভিযোগে জানা গেছে,অভিযুক্ত আওয়াল হোসেন গত ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি লগ্ন উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল বোঁথর মহাদেব মন্দির চত্বরে চড়ক পূজায় চড়ক গাছে দুধ ও চিনি দেওয়া নিয়ে ও হিন্দু নারীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেন। হিন্দুদের অভিযোগ আওয়াল হোসেন হিন্দু ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরণের পোস্ট দিয়েছে।
অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পেনাল কোডের ২৯৫ ধারায় মামলা দায়ের করে। রাতেই গ্রেফতার করা হয় আওয়াল হোসেনকে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান,মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা করাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬