ব্রেকিং নিউজ :
চাটমোহরে ৩১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পঠিত

পাবনার চাটমোহরে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে ৩১ হাজার ২৫২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) থেকে উপজেলার ২৬৪টি ইপিআই টিকাদান কেন্দ্রে এবং হাসপাতালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল এই তথ্য জানানো হয়। তিনি হামের প্রাদুর্ভাব ও প্রতিকারে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম তুলে ধরে বলেন,চাটমোহরে এখন পর্যন্ত কোন হাম রোগি পাওয়া যায়নি। তবে চাটমোহরের বাসিন্দা পাবনাতে চিকিৎসা নিয়েছেন কয়েকজন। তিনি বলেন,যে সব শিশু আগে টিকা নিয়েছে,তারাও এবার টিকা নিতে পারবে। এই টিকা নেওয়ার পর কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা যায়নি।











