ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে ৩ হাজার ২০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২১১ বার পঠিত
294

পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক
বিনামূল্যে পেলেন বীজ ও সার। এরমধ্যে ১ হাজার ১০০ চাষিকে পাট বীজ,১৫০ জনকে মুগবীজ,৬৫০ জনকে তিল বীজ ও ১
হাজার ৩০০ জনকে উফশী আউশের বীজ এবং প্রত্যেক চাষিকে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া
আকতার,প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ উম্মে আরেফিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল
রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান
জুয়েল,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত
ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলাতে ৩ হাজার ২০০ কৃষকের মাঝে
১৮ লাখ ৯১ হাজার ৩০০ টাকা মূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে ৩ হাজার ২০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন

আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬