চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৩:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৪৯ বার পঠিত

চাটমোহর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (৭০) এর নামাজে জানাজা ও দাফন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাটমোহর পৌর শহরের মধ্য শালিখা মহল্লার মরহুম মির্জা আঃ কাদের গুটু মির্জার ছেলে। দুলাল মির্জা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। একজন স্বজ্জন ও সুশীল মানুষ হিসেবে পরিচিত মির্জা রেজাউল করিম দুলালের মৃত্যুর খবরে চাটমোহরে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বালুচর খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,সাবেক এমপি এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির,ফরিদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ,আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা,সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক এ্যাডভোকেট আঃ মমিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,মরহুমের ছোট ভাই আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল মির্জা প্রমুখ। এসময় এ্যাডভোকেট শাহ আলম,পৌর বিএনপির সাবেক সভাপতি,সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা জামায়াতের আমীর মওলানা আঃ হামিদ,সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজা,অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিঞা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলা,অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক,ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বৃ-গুয়াখড়া সম্মিলিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।












