চাটমোহর পৌরসভার সাবেক মেয়র দুলাল মির্জা আর নেই
- আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৭৩ বার পঠিত

চাটমোহর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (৭০) ইন্তেকাল
করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য
আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাটমোহর পৌর শহরের মধ্য শালিখা মহল্লার মরহুম মির্জা
আঃ কাদের গুটু মির্জার ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ডেল্টা লাইফ হাসপাতালে
চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
একজন স্বজ্জন ও সুশীল মানুষ হিসেবে পরিচিত মির্জা রেজাউল করিম দুলালের মৃত্যুর খবরে চাটমোহরে
শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে চাটমোহরের বিমিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জানিয়েছেন।












