চাটমোহর পৌর এলাকায় হাসান জাফির তুহিনের গনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২১০ বার পঠিত

পাবনার চাটমোহরে পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাটমোহর বাসস্ট্যান্ড হতে গণসংযোগ শুরু করে পৌর শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।
গনসংযোগ ও লিফলেট বিতরণ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহামুদুল আলম,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক এম এ জাকারিয়া,পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,হান দেয়ালের আবু হানিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্তাজ আহমেদ, পৌর শ্রমিকদলের সভাপতি এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন প্রমূখ।










