ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগের জাকজমক উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩২৭ বার পঠিত
73

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাবনায় শুরু হলো চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) এর চতুর্থ আসর। চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজন শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমীর সভাপতি রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফিয়া পারভীন আখি,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, চাটমোহর পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু,চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ফজলুল হক কালু প্রমুখ। চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আরডিসি রেলবাজার ৩ উইকেটে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ কে পরাজিত করে।
চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান,আমার স্বপ্ন এই ক্রিকেট একাডেমীর খেলোয়াররা জাতীয় পর্যায়ে খেলবে। ইতিমধ্যে ২০২৩ সালে আমাদের দু’জন খেলোয়ার বিকেএসপিতে সুযোগ পেয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আরো অনেকদূর এগিয়ে যেতে পারবো আমরা। তিনি জানান, তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে গত চার বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চলেছে চাটমোহর ক্রিকেট একাডেমী।
টি টোয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে মোট ১২টি খেলা শেষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি দু’টি সেমিফাইনাল এবং ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগের জাকজমক উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪