ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুই নারী খোয়ালেন ২২ হাজার টাকা

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৪ বার পঠিত
114

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা চোর বা পকেটমারের উপদ্রব বেড়েছে। প্রায়
দিনই চিকিৎসা নিতে আসা মহিলা রোগিরা তাদের খপ্পড়ে পড়ে টাকাসহ গহনা খোয়াচ্ছেন। কিন্তু
কোন প্রতিকার মিলছেনা।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা নিতে
আসা দুই নারী রোগি ২২ হাজার টাকা খুঁইয়েছেন। উপজেলার মথুরাপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে
আসেন মৃত বদিউজ্জামানের স্ত্রী মমতাজ বেগম (৫০)। তিনি ডাক্তার দেখানোর জন্য টিকেট
কাউন্টারে টিকেট কাটতে লাইনে দঁড়ান। ভিড়ের মধ্যে তার ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা
হাতিয়ে নেয় মহিলঅ চোরচক্র। একইভাবে ২ হাজার ২৫০ টাকা খোয়ান ভাঙ্গুড়া উপজেলার শাহনগর
গ্রামের সুরুত আলীর মেয়ে সুমাইয়া খাতুন (১৮)। দু’জনেই বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প.
কর্মকর্তা ও থানা পুলিশকে জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,আমরা রোগিদের
নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আজকের (বুধবার) ঘটনার সিসিটিভি ফুটেজ থানা পুলিশকে
দেওয়া হয়েছে। আমরা রোগিদের আরো সতর্ক থাকার পরাশর্শ দিচ্ছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা বলেন,অভিযোগ পেয়েছি। আমরা
সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত করছি। চোর বা পকেটমার সনাক্ত করার চেষ্টা করছি।

ট্যাগস :

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুই নারী খোয়ালেন ২২ হাজার টাকা

আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩