ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১১৯ বার পঠিত
94

পাবনার আমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছে চাচা মালু শেখ (৪২)।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মালু শেখ বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে নিহত মালু শেখের বাড়িতে ভাতিজা আরিফের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ভাতিজা আরিফ চাচা মালু শেখকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, খবর পাওয়ার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ভাতিজা আরিফ ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

আপডেট সময় : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪