ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত
142

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগমুহূর্তে এ সিরিজটি যে দুই দলেরই প্রস্তুতির মঞ্চ, সেটি পরিস্কার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

এ ম্যাচে ইনজুরি সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

নিজেদের দ্বিতীয় সারির দল বাংলাদেশের বিপক্ষে খেলতে পাঠালেও স্বাগতিকরা সিরিজটি খুব একটা ফেলনা হিসেবে নিচ্ছে না। কেননা এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড সাজাবে টিম ম্যানেজমেন্ট।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ৩৯ ম্যাচের পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে সফরকারীরা। টাইগারদের ১০ জয়ের বিপরীতে কিউইদের অর্জন ২৮ জয়। একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়।

সবশেষ জয়ের পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। দুই দলের শেষ ১০ দেখায় টাইগাররা পেয়েছে দুই ম্যাচে জয়ের স্বাদ। বাকি ৮ ম্যাচেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

ট্যাগস :

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩