ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

দুই দশক পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৫৪৫ বার পঠিত
101

পাবনা সদর উপজেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর আত্মগোপন থাকার পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
রোববার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এর আগে শনিবার (২ মার্চ) রাজধানী ঢাকার ৫ শাহ মাগদুম অ্যাভিনিউ এর র‌্যাডিকেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. চাঁদ মিয়া ওরফে চাঁদু মিয়া (৫০) পাবনা সদর উপজেলার বলরামপুরের মৃত পঁচাই প্রামানিকের ছেলে। ২০০৩ সালের ৭ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর রাণীনগরের চাঞ্চল্যকর এবাদুল হক হত্যাকান্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের ৭ ডিসেম্বর চর রানীনগরের মো. সোবাহান শেখের ছেলে মো. এবাদুল হককে তুলে নিয়ে স্কুল ঘরের মধ্যে বন্দি করে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. ইউনুস শেখ। এ ঘটনার দুই বছর পর ২০০৫ সালে ১৬ জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ আসামিদের বিভিন্নজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৫ জন কারাগারে থাকলেও এতোদিন পলাতক ছিলেন চাঁদ মিয়া। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-১, সিপিসি-২ উত্তরা এর যৌথ নেতৃত্বে র‌্যাবের এক দল রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

দুই দশক পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪