ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

দৌড়ে পালালো ভুয়া দাখিল পরীক্ষার্থী!

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পঠিত
193

অন্যের পরীক্ষা দিতে এসে ধরা পড়ে দৌড়ে পালিয়ে গেল দাখিল পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাবনার চাটমোহর উপজেলার সামাদ সওদা মহিলা মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে।
জানা গেছে,উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসার অনিয়মিত পরীক্ষার্থী জুলিয়া খাতুনের প্রথম পরীক্ষা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার পরিবর্তে অন্য একজন মেয়ে পরীক্ষা দিতে আসে। আরবি প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র যাচাই করে খাতা দেওয়ার সময় ছবি ও তথ্যের সাথে অমিল পায় জুলিয়া খাতুনের। এ সময় জিজ্ঞাসাবাদে সে জানায় জুলিয়া খাতুনের বদলে সে পরীক্ষা দিতে এসেছে। শিক্ষক ওই পরীক্ষার্থীকে আটকের চেষ্টা করলে সে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
কেন্দ্র সচিব মোঃ আব্দুল ওয়াহহাব জানান,সকালে ৭নং কক্ষে প্রবেশপত্র যাচাই ও খাতা দেওয়ার সময় বিষয়টি আমরা বুঝতে পারি। কিন্তু সে দ্রুতই দৌঁড়ে পালিয়ে যায়। মূল পরীক্ষার্থী ছিল জুলিয়া খাতুন। রোল নাম্বার ৩৩২১২৩। তিনি মহেলা মহিলা মাদ্রাসার অনিয়মিত পরীক্ষার্থী। বৃহস্পতিবারই তার প্রথম পরীক্ষা ছিল। তাকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।

ট্যাগস :

দৌড়ে পালালো ভুয়া দাখিল পরীক্ষার্থী!

আপডেট সময় : ০২:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬