ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

নিঃশর্ত ক্ষমা চাইলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৪৯৫ বার পঠিত
108

সংসদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান করবেন,তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ তাঁর বক্তব্যের বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মিজানুর রহমান সবুজের আইনজীবী মকিবুল ইসলাম লাভলু জানান,ব্যাখ্যায় সবুজ তাঁর বক্তব্য ভুল বলে স্বীকার করে আদঅলতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
গত শনিবার (২ ডিসেম্বর) আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে চাটমোহরে এক পথসভায় সবুজ বলেন,‘পাবনা-৩ আসনে মকবুল চাচা (আওয়ামী লীগ প্রার্থী মোঃ মকবুল হোসেন) ছাড়া কেউ ভোট করতে পারবেনা। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন,ভবিষ্যতে যুবলীগ,আওয়ামীলীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’
এরপর রবিবার (৩ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাক অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসায় আদালত স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ জারি করেন।

ট্যাগস :

নিঃশর্ত ক্ষমা চাইলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩