ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলায় নিহত ৫২

অনলাইন সংস্করণ:
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২১২ বার পঠিত
67

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবি’র (সা.) মিছিলে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তানের মাস্তুং জেলায় জুম্মার নামাজ শেষে একটি মসজিদের কাছে মিছিলের জন্য জড়ো হলে এ বোমা হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বোমা বিস্ফোরণের পর চারদিকে রক্তমাখা মরদেহ ও জামা-কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ বোমার আঘাতে উড়ে গেছে। নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি জানিয়েছেন, তার হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে।

সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

ট্যাগস :

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলায় নিহত ৫২

আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩