ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর,অপহরণের চেষ্টা

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পঠিত
59

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারধর করে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৮ জানুয়ারি) রাতে শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার রুহুল আমিন জানান,অফিসে দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসায় পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামামাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন,আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করি।

ট্যাগস :

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর,অপহরণের চেষ্টা

আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫