পাবনায় মামলার বাদীকে মারপিট করে অপহরণের চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২৫৭ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার আদালত এলাকায় একটি মামলার বাদীকে প্রতিপÿ মারপিট করে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে। এ ঘটনায় মারপিটের শিকার ও মামলার বাদী চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নতুন বলøভপুর গ্রামের আলহাজ¦ আহম্মদ আলীর ছেলে আমিরুল ইসলাম পাবনা সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে,আমিরুল ইসলাম তার শ^শুর রমজান আলী,স্ত্রী রুম খাতুন মিলি ও মিলির ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এ একটি মামলা দায়ের করেন। গত ১৫ জুলাই সেই মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর রমজান-শহিদুলসহ কয়েকজন আমিরুলকে মারপিট করে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে। আমিরুলের চিৎকারে লোকজন বাধা দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পারিবারিক কলহের কারণে ইতোপূর্বে আমিরুলের বিরুদ্ধে একাধিক মামলা করেছে তার স্ত্রী মিলি। এক পর্যায়ে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। অমিরুল ইসলাম তার বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্নালংকার নিয়ে যাওয়ায় স্ত্রী ও শ^শুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অপহরণ চেষ্টার ঘটনার পর সে ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে আমিরুল অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ রমজান আলী জানান,আমিরুল যে অভিযোগ করেছে,তা মোটেও সত্য নয়। পাবনার আদালত এলাকায় এ ধরণের কোন ঘটনা ঘটেনি। আদালতে হাজিরা দেওয়ার পর সবাই চলে আসে।












