ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩১৬ বার পঠিত
65

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৭) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শনিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের শত্রুতার জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার পর রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানাল আমার ছেলেকে নাকি চাকু মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার (২২ অক্টোবর) নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

ট্যাগস :

পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩