ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার চাটমোহরের মাহবুব ও কামরুল

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৬০ বার পঠিত
112

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার
নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান ও শ্রেষ্ঠ সহকারী
শিক্ষা অীফসার নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুল
ইসলাম।প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে চলতি বছর পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান,শ্রেষ্ঠ
উপজেলা নির্বাহী কর্মকর্তা,শ্রেষ্ঠ শিক্ষা অফিসার,শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার,শ্রেষ্ঠ
শিক্ষাপ্রতিষ্ঠান,প্রধান শিক্ষক/শিক্ষিকা,সহকারী শিক্ষক/শিক্ষিকা,কাব শিক্ষক,ম্যানেজিং কমিটি
(এসএমসি),ইন্সট্রাক্টর ও কর্মচারী নির্বাচিত করেছে জেলা বাছাই কমিটি।
এবছর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছে
চাটমোহরের খন্দকার মোঃ মাহবুবুর রহমান ও মোঃ কামরুল ইসলাম। এরপর বিভাগীয় পর্বে
নির্বাচিতরা অংশ নেবেন বলে জানা গেছে। চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ
মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় খন্দকার মাহবুবুর রহমান ও মোঃ কামরুল ইসলামকে
অভিনন্দন জানিয়েছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ও দৈনিক আমাদের বড়াল
সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

ট্যাগস :

পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার চাটমোহরের মাহবুব ও কামরুল

আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩