ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পাবনা র‌্যাবের অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার।

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৫৬ বার পঠিত
125

পাবনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে ৩ জন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে।
জানা গেছে,পাবনা সদর থানাধীন এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি তার পেনশনের টাকায় ক্রয়কৃত জমির উপর বাড়ি নির্মাণ করতে গিয়ে স্থানীয় চাঁদাবাজদের হুমকির শিকার হন। চাঁদাবাজরা ভিকটিমের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। উক্ত ব্যক্তি চাঁদার টাকার দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তার নির্মানাধীন বাড়িতে ভাংচুর করে। উক্ত ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে চাঁদাবাজদেরকে অল্প কিছু টাকা প্রদান করলেও চাঁদাবাজরা অল্প টাকায় সন্তুষ্ট হয়নি। তারা ভিকটিমের পরিবারের সদস্যদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জীবননাশের হুমকিও প্রদান করে। এক পর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে র‌্যাব-১২,সিপিসি-২,পাবনা কোম্পানি কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই করে গত ৩১/০৭/২০২৪ খ্রিঃ তারিখ ২১.৫০ ঘটিকায় র‌্যাব-১২,সিপিসি-২,পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ‘‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন কলাবাগান মাঠপাড়া” এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সদস্য ধৃত আসামী মোঃ রাসেল (২৭),পিতা-মৃত আব্দুল গণি ও মোঃ আশিকুর রহমান @ রুবেল (৩০),পিতা-মৃত আসাদুর রহমান ও মোঃ কানন আহমেদ (৩০),পিতা-আব্দুস সালাম,সর্ব সাং-কলাবাগান মাঠপাড়া, থানা-পাবনা সদর,জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের চাঁদা দাবির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

পাবনা র‌্যাবের অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার।

আপডেট সময় : ০৫:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪