ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে টাকা দাবি,প্রতারক আটক

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৩০১ বার পঠিত
74

প্রবাসী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নবীন তালুকদার (৩৭) নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
র‌্যাব জানায়, পাবনার বাসিন্দা এক প্রবাসী নারীর সঙ্গে নবীন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন। তিনি ওই নারীর সঙ্গে অডিও/ভিডিও কলে কথা বলেন। এক পর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করেন এবং বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন। কিছুদিন পর ওইসব ছবি ও ভিডিও পুঁজি করে প্রবাসী নারীর কাছে টাকা দাবি করেন নবীন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে নবীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখান। প্রবাসী নারী বাধ্য হয়ে নবীনকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৮ হাজার টাকা দেন। পরে ভুক্তভোগী নারী পাবনা র‌্যাবের কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে নবীনকে তার বাড়ির এলাকা থেকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে নবীনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন

ট্যাগস :

প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে টাকা দাবি,প্রতারক আটক

আপডেট সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪