ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী Logo ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে Logo নাটোরে সড়কে নিহত ১৪,তদন্তে ৭ সদস্যের কমিটি,ফিটনেস ছিল না বাসটির Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা

ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ বার পঠিত
5

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে নিজ মাকে কাস্তে দিয়ে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে। নিহত নারীর নাম সূর্য খাতুন (৫০)। তিনি ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন। আজ সকালে সূর্য খাতুন যখন রান্নাঘরে রান্না করছিলেন, তখন উদ্দিন তাঁর কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যান উদ্দিন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে পাশের আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্দিন সরদারকে আটক করা হয়। তিনি ওই বাড়িতে জানালার গ্রিল কেটে লুকিয়ে ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রটি পুলিশ জব্দ করেছে।

ট্যাগস :

ফরিদপুরে মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল মাদকাসক্ত ছেলে

আপডেট সময় : ০৬:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬