ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বড়াল নদীতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৬৬ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

174

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে ডেমরা ইউনিয়নের গোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭), আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭)। উভয়ই সম্পর্কে আপন চাচাতো ভাই এবং ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
‎জানা গেছে, মাসুম ও আবির দুইজন খেলনা নিয়ে খেলা করতে করতে সবার চোখের আড়ালে নদীর ধারে চলে যায়। আবিরকে না পেয়ে তার মা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে নদীর ধারে ছেলেদের খেলনা এবং স্যান্ডেল পড়ে আছে। তিনি নদীতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকার সবাইকে জানায়।পরে মোশাররফ নামে একজন মাসুম ও আবিরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন।
‎ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
গত ২৭ জুন একই অঞ্চলে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা যায়।

ট্যাগস :

বড়াল নদীতে ডুবে দু’ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫