ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ফুলবাড়ীতে শেখ রাসেল স্মৃতি ফুটবলের উদ্বোধন

মিতু আক্তার,ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত
105

দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির উদ্যোগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের লাগাতার ৮ বারের জাতীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সহ-সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির পরিচালক তারিকুজ্জামান শুভ।
উদ্বোধনী খেলায় সাহাগার ট্রেডার্স একাদশ বনাম চম্পা জুয়েলার্স একাদশ অংশ নেয়। খেলার শেষ পর্যন্ত সাহাগার ট্রেডার্সকে ২-০ গোলে পরাজিত করে চম্পা জুয়েলার্স জয়ী হয়।
খেলা পরিচালনা করেন খেলোয়াড় শাহিদুজ্জামান বাবুসহ জনি মন্ডল ও হারুন উর রশীদ। ধারা ভাষ্যকার ছিলেন তপু ও আরাফাত রতন। মাঠে মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন এসএ সৌরভ।

ট্যাগস :

ফুলবাড়ীতে শেখ রাসেল স্মৃতি ফুটবলের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪