ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বগুড়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৩৩ বার পঠিত
86

বগুড়ার শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে, উপজেলার আড়িয়াবাজার এলাকার ভাড়া বাসা থেকে দুজন‌কে গুরুতর অবস্থায় উদ্ধার ক‌রে এলাকাবাসী। তারা ঘরে শুয়ে ছটফট করছিলেন।
নিহত দুজন হলেন- নন্দীগ্রাম উপজেলার নিম গ্রামের হেফজুল ও তার স্ত্রী আফরোজা। তারা আড়িয়াবাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। হেফজুল ভাড়া বাড়িতে থেকে বগুড়া শহরের আশপাশে গাছ কেনাবেচার ব্যবসা করতেন।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, হেফজুল প্রায় দুই বছর আগে তার বাড়ি ভাড়া নেন। তারা (স্বামী-স্ত্রী) সব সময় মিলেমিশে থাকতেন। হেফজুলের স্ত্রী আফরোজার বাবার বাড়ি শাজাহানপুর উপজেলায়।
তিনি আরও বলেন, সকালে বাড়ির অন্য ভাড়াটিয়াদের কাছে শুনে ওদের ঘরে গিয়ে দেখি, দুজন ছটফট করছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গে‌লে সেখানেই তারা মারা যান।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে হেফজুল বাজার ক‌রে বাসায় এসে দেখেন, তার স্ত্রী অসুস্থ। এরপর তিনি আশপাশের লোকজন‌কে ডাকেন। এ সময় তার স্ত্রী‌র হাত ও পা‌য়ের তালু‌তের মেসেজ করার সময় তিনিও অসুস্থ হ‌য়ে পড়েন। প‌রে স্থানীয়রা তা‌দের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কী কারণে মৃত্যু হয়েছে জানা যাবে। এছাড়া, স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ট্যাগস :

বগুড়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪