ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪১ বার পঠিত
174

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে ভাঙ্গুড়া উপজেলায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, পাবনার ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬