ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ভাঙ্গুড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৪৫ শিশু-কিশোর

ভাঙ্গুড়া অফিস:
  • আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১২২ বার পঠিত
79

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ৪৫ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৬ জুন) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (পিএসডিও) এর উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করা হয়।
এদিন দুপুরে উপজেলার চড়পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সালাত প্রতিযোগিতা অনুষ্ঠানে- ৪ জনকে বাইসাইকেল ও হাতঘরি, ৫ পাঁচজনকে স্কুলব্যাগ ও ছাতা এবং বাকি ৩৬ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় মোট ৫৬ জন শিশু-কিশোর অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো.আব্দুল করিম,সংগঠনের উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক ও রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন অনু,স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, মাদক ও স্মার্টফোন থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে ও তাদেরকে নামাজে আগ্রহী করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৪৫ শিশু-কিশোর

আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫