ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভেঙে ফেলা নিজামীর নামফলক উন্মোচন করলেন ছেলে

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পঠিত
61

পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী থাকাকালীন ২০০৬ সালের ১৩ অক্টোবর পাবনা সার্কিট হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা ভেঙে ফেলা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাবনা সার্কিট হাউজে নিজামীর ছেলে ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় মোনাজাতের মাধ্যমে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক নতুন করে উন্মোচন করেন।
পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, তৎকালীন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর নিজামী সাহেবকে বলেন- স্যার পাবনায় কোন সার্কিট হাউজ নেই। তখন নিজামী সাহেব বললেন- যেটা আছে সেটা কী? উত্তরে ডিসি বলেছিলেন এটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ। তখন নিজামী সাহেব বললেন ঠিক আছে পাবনায় সার্কিট হাউজ করার সিদ্ধান্ত নিলাম। পরবর্তীতে একটি বাজেট পাস করে পাবনায় সার্কিট হাউজ উদ্বোধন করেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই নামফলক ভেঙে দিয়ে উনার নাম মুছে দেওয়ার চেষ্টা করে। যারা নাম মুছে দিতে চেয়েছিল তারা এখন পালিয়ে বেড়াচ্ছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান, মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনার যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মাওলানা আব্দুস সুবহানের ছেলে আব্দুল হালিম লালসহ পাবনা ও সাঁথিয়ার জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ভেঙে ফেলা নিজামীর নামফলক উন্মোচন করলেন ছেলে

আপডেট সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪