ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে:ওসি চাটমোহর

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৬৪ বার পঠিত
217

পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা বলেছেন,শীঘ্রই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। চাটমোহর পৌর সদরসহ উপজেলার সবখানে এই অভিযান চলবে। একইসাথে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জুয়া,মাদক,ইভটিজিং.কিশোর গ্যাং,চাঁদাবাজির বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশ টিমের জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। চাটমোহরের সাধারণ মানুষ যেন কোন প্রকার পুলিশী হয়রানীর শিকার না হয়,তার জন্য কাজ করবো। সবকিছুই আইনের মধ্যে চলবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চাটমোহর থানার ওসির কার্যালয়ে চাটমোহর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওসি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন এবং জুয়া,মাদক সেবন ও বিক্রি,ইভটিজিং,চুরি-ডাকাতি,কিশোর গ্যাং,চাঁদাবাজি,অবৈধভাবে মাটি কাটা,সুদসহ অসামাজিক কার্যকলাপ রোধ সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান।
ওসি গোলাম মোস্তফা আরো বলেন,পুলিশ ছাড়া রাষ্ট্র চলেনা। আমরা চাটমোহরের মানুষের জন্য ভালো কিছু করতে চাই। সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে চাটমোহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। চাটমোহরের ক্রাইম জোনগুলো আমি চিহ্নিত করেছি। সেই বিষয়গুলো ধরে ধরেই কাজ করতে চাই। আপনারা ভালো কাজের মূল্যায়ন করবেন মন্দ কাজের সমালোচনা করবেন। আমাদের পারস্পারিক সম্পর্ক যেন ভালো থাকে। আমাদের এবং আপনাদের লক্ষ্য চাটমোহরকে ভালো রাখা। মতবিনিময়কালে থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,এস আই আবুল কালাম,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়ল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,এম এ জিন্নাহ,বকুল রহমান,জাহাঙ্গীর আলম,শুভাশিষ ভট্টাচার্য তুষার,হাবিবুর রহমান শিমুল বিশ্বাস,ইকবাল কবীর রঞ্জু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গোলাম মোস্তফা ইতোপুর্বে বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জয়পুরহাট জেলা সদরের বাসিন্দা তিনি।

ট্যাগস :

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে:ওসি চাটমোহর

আপডেট সময় : ০৬:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬