ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২৮ বার পঠিত
105

মিয়ানমারের জোড়া ভূমিকম্পে ১০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রাপ্ত ছবিতে ক্ষয়ক্ষতির যে মাত্রা দেখা গেছে, তাতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম খিত তিথের বরাত দিয়ে চীনা দৈনিক সিজিটিএন এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪।
খিত তিথ জানিয়েছে, মান্দালয়ে একটি মসজিদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে সরকারি কোনো সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্ধার তৎপরতা চালাতে সামরিক জান্তা সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিদো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ সমন্বয় শুরু করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১০

আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫