সুজানগরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ১৫
- আপডেট সময় : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৬১ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। এদের মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে সুজানগর পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তাঁতীবন্দ
গ্রামের জাবেদ শেখের ছেলে শেখ আব্দুর রউফ (৪৫), ভবানীপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩),কাছিপাড়া গ্রামের আজহার আলীর ছেলে তুষার (৪০), সুজানগর গ্রামের সিদ্দিকের ছেলে সুজন (৪৫), আব্দুল হামিদের ছেলে আসলাম (৪৫) ও তাঁতীবন্দ গ্রামের মনজেল (৪৫)। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুইজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং অপর গ্রুপের নেতা শাহজাহান শেখের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন এবং আহত হন আরো অনেকে। গুলিবিদ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাজাহান শেখ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের অনুসারি হিসেবে পরিচিত এবং শেখ আব্দুর রউফ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনের অনুসারি।
অন্য একটি সূত্র জানায় মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বিএনপির উপজেলা আহবায়ক দাবি করেছেন এটা দলীয় কোন ঘটনা নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের চিকিৎসার জন্য পাবনার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। আহতদের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












