ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ,তদন্ত কমিটি গঠন

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১৫০ বার পঠিত
86

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মুখোমুখি
সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
গঠন করা হয়েছে। এর আগে শুক্রবার ( ৩ মে) সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে
টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্র বলছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালকসহ ৫-৭ জন আহত হয়েছেন।
তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক ও বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কেন দুর্ঘটনাটি ঘটে, কারও
গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত
কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে
উদ্ধারকারী ট্রেন ঢাকা হতে আসছে। জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ও
মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল কমিউটারটি গিয়ে ধাক্কা দেয়। তবে যাত্রী কম থাকায় আহতদের
সংখ্যা কম। ট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনো বলা যাচ্ছে না।

ট্যাগস :

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ,তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪